Posts

Showing posts with the label চটি

চটিগল্প কি পর্ন দেখার মতোই ক্ষতিকর?

পর্ন-বিষয়ক সাম্প্রতিক বিশদ গবেষণার বদৌলতে [1] পর্ন দেখার কুফলগুলো বেশ ভালমতই প্রমাণিত। কিন্তু, “ভিডিও পর্ন” কীভাবে একজনের ব্যক্তিগত জীবন ও সম্পর্ককে ধ্বংস করে তা খালি চোখেই দেখা গেলেও যা পরিষ্কারভাবে দৃশ্যমান না, তা হল এই পর্ন জিনিসটা কত ধরণের আকার নিতে পারে। পর্ন অনেক ধরণের আছে। এক প্রকার পর্ন হল চটি ।আচ্ছা, এর ক্ষতিকর দিক কী? আদৌ আছে কি কোন? চটি  হল সাহিত্যরচনা যেখানে সেক্সুয়াল ঘটনা খুব রংচঙ্গেভাবে বর্ণনা করা হয়। প্রচুর প্রেমের উপন্যাস, অসংখ্য ওয়েবসাইট আছে যেখানে খুব খোলামেলাভাবে যৌন-কাহিনী বলা হয়। আমরা এরকম অনেক প্রশ্ন পেয়েছি যে উচ্চমাত্রায় যৌনদ্দীপক গল্প পড়াটা পর্ন দেখার সমান ক্ষতিকর কি না। মাঝে মাঝেই আমরা কারো না কারো কাছ থেকে অভিজ্ঞতার বিবরণ শুনি যে কি না “লিখিত পর্ন”এর প্রতি আসক্ত। নিচের মেসেজটি চটিতে আসক্ত এক নারীর কাছ থেকে পাওয়া। ——– প্রিয় এডিটর, পরিচিত একজন আমাকে একবার বলেছিল, ছেলেরা পর্ন দেখে, মেয়েরা পর্ন পড়ে। এটা কোন ধরা-বাঁধা নিয়ম না হলেও মোটামুটি নির্ভুল কথা হিসাবে চালানো যায় একে। আমি এর জীবন্ত প্রমাণ। পর্ন দেখা থেকে দূরে থাকা আমার জন্য কোন ব্যাপারই না। পর্ন দেখত...

মুক্ত বাতাসের খোজে বইটির প্রাপ্তিস্থান

  বইঃ  মুক্ত বাতাসের খোঁজে প্রকাশনীঃ  Ilmhouse Publication লেখকঃ  লস্ট মডেস্টি ব্লগ সম্পাদকঃ আসিফ আদনান পৃষ্ঠা সংখ্যাঃ ২৩০ মূল্যঃ ২৩০ টাকা

পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি

কত তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছি... এই তো কয়েকদিন আগেই হাফপ্যান্ট পড়া দশ বছরের কোঁকড়া চুলের এক বালক তার স্কুলমাঠের কড়ই গাছের নিচে বসে নদীর দিকে উদাস হয়ে তাকিয়ে থাকত। পায়ের কাছে আছড়ে পড়ত দলবেঁধে অনেক দূর পাড়ি দেয়া ঢেউ। মাঝে মাঝে সে ঢেউ গোনার ব্যর্থ চেষ্টা করত। কিন্তু খেই হারিয়ে ফেলত একটু পরেই। আবার উদাস হয়ে তাকাত নদীর দিকে। কখনো-বা আকাশের দিকে। দুপুরের বৃষ্টিভেজা রোদে মাঝে মাঝে একটা সোনালি ডানার চিল উড়ে বেড়াত। করুণ সুরে ডেকে উঠত হঠাৎ হঠাৎ। বালক আরও উদাস হয়ে যেত।

মুক্ত বাতাসের খোঁজে…

  পরীক্ষার মৌসুমে মাথার মধ্যে এত্ত প্রোডাক্টিভ আইডিয়া গিজগিজ করে যে, তার কিছুও যদি কাজে লাগাতে পারতাম , তাহলে হায়!  এতদিনে দুই দশটা নোবেল  নিশ্চিত পেয়ে যেতাম ।  পর্নমুভির ক্ষতিকর দিক সম্পর্কে সবাইকে সচেতন করার জন্য কোন একটা প্রজেক্ট চালু করা যায় কিনা  সেই আইডিয়াও আসলো  এক  পরীক্ষার মৌসুমেই ।